দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের নবনিযুক্ত মন্ত্রী ড. আবদুল মঈন খান বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান তাকে যথাযথ মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়েছেন।
রোববার (২৩ আগস্ট) সকালে সচিবালয়ে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
মঈন খান বলেন, ‘স্থানীয় সরকার মন্ত্রণালয় একটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়। প্রধানমন্ত্রী আমার ওপর আস্থা রেখে এই মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়েছেন। সবাইকে সঙ্গে নিয়ে কাজ করব।’
ড. আবদুল মঈন খান বলেন, আমাদের এই মন্ত্রণালয় একটি ব্যতিক্রমধর্মী মন্ত্রণালয়। জনগণকে সরাসরি সেবা দেয়ার ক্ষেত্রে এ মন্ত্রণালয়ের ভূমিকা অগ্রগণ্য। স্থানীয় সরকার মন্ত্রণালয় সঠিকভাবে কাজ করলে পুরো দেশ সঠিকভাবে পরিচালিত হবে। কারণ, এই মন্ত্রণালয় সরাসরি তৃণমূলের মানুষের সঙ্গে কাজ করে। মন্ত্রণালয় সফল হলে সরকারও সফল হবে।
তিনি বলেন, সরকার সব মানুষের সেবা করবে। তবে দরিদ্র মানুষের সেবাকে অগ্রাধিকার দিতে হবে। বিগত ১৭ বছরে ধনিক শ্রেণিকে সেবা দিতে গিয়ে দরিদ্র মানুষের অধিকার হরণ করা হয়েছিল। প্রধানমন্ত্রী তারেক রহমান দরিদ্র মানুষের জন্য ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড চালু করেছেন। অতীতের মতো ভবিষ্যতেও দরিদ্র মানুষের প্রয়োজন মেটানোর লক্ষ্য নিয়ে কাজ করা হবে। দেশের জনগণই তার অগ্রাধিকার।
সকাল ৯টার পরপরই সচিবালয়ে যান নবনিযুক্ত মন্ত্রী। পরে সকাল ১০টায় তিনি মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন। এ সময় স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম ও সচিব মো. শহীদুল হাসান উপস্থিত ছিলেন।
বিএনপি সরকার গঠনের পর স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছিল দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে। গত বৃহস্পতিবার (২০ আগস্ট) রাষ্ট্রপতি নির্বাচনে জয়ী হওয়ার পর শুক্রবার তিনি শপথ নেন। একই দিন মন্ত্রী হিসেবে নিয়োগ পেয়ে শপথ নেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মঈন খান। ওই দিনই তাকে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়।
এমএম/